প্রকাশকাল: ৭ অক্টোবর ২০২৫
ডাউনলোড: ২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

সাঁথিয়ায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগকৃতদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন।

পেজ দ্যা নিউজ ডেস্ক

আবু ছাহিম। সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ, অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগের প্রতিবাদে পাবনার সাঁথিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক মানববন্ধন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সাঁথিয়া পৌরসদরের ইসলামী ব্যাংক শাখার সামনে এই কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মালেক। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, গত কয়েক বছরে এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ব্যাংকে অদক্ষ ও অনভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে, যা গ্রাহকদের স্বার্থের পরিপন্থী। তারা এসব নিয়োগ অবিলম্বে বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগের দাবি জানান। একইসাথে বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনারও আহ্বান জানান বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন গ্রাহক ফোরামের সদস্য ডা. আব্দুল্লাহ, নজরুল ইসলাম, কামাল পাশা, হাসান আলী ও আব্দুস সালাম।
স্থানীয়ভাবে ব্যাংকের একাধিক গ্রাহক এ কর্মসূচিতে অংশ নেন এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানান।