প্রকাশকাল: ১২ অক্টোবর ২০২৫
ডাউনলোড: ২৫ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

২৮ নভেম্বর ঢাকায় আসছেন ড. জাকির নায়েক!

পেজ দ্যা নিউজ ডেস্ক

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। সবকিছু ঠিক থাকলে তিনি আগামী ২৮ নভেম্বর ঢাকায় পা রাখবেন।

স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ বিষয়টি নিশ্চিত করে জানান, ড. জাকির নায়েক তার নিজের আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসবেন। প্রাথমিকভাবে অনুষ্ঠানটি ঢাকার আগারগাঁওয়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

রাজ আরও জানান, আয়োজন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সময়সূচি নিয়ে আগামী ২০ অক্টোবরের পর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বাংলাদেশে ড. জাকির নায়েকের এই আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে।

উল্লেখ্য, এটি ড. জাকির নায়েকের প্রথমবারের মতো বাংলাদেশ সফর।