রাকসু নির্বাচন: ভিপি ও এজিএসে শিবির প্যানেলের জয়, জিএসে অন্য প্রার্থী
ডেস্ক রিপোর্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল প্রকাশ হয়েছে।
১৭টি হলের ফলাফলে দেখা যায়, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন, আর সাধারণ সম্পাদক (জিএস) পদে জিতেছেন আধিপত্য বিরোধী প্যানেলের প্রার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ভোট গণনা শুরু হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চলে। এরপর পর্যায়ক্রমে সবগুলো হলে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।
অফিসিয়াল ফলাফল অনুযায়ী—
- ভিপি পদে: মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২,৬৮৭ ভোট।
- জিএস পদে: সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১০,৯৯৭ ভোট।
- এজিএস পদে: এসএম সালমান সাব্বির পেয়েছেন ৬,৯৭১ ভোট।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সব কেন্দ্রের আনুষ্ঠানিক ফলাফল রাকসু নির্বাচন কমিশন পরে প্রকাশ করবে।