টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে বাস উল্টে মা-মেয়ে নিহত: আহত ১০
সিলেট প্রতিনিধি, রুহিন ইসলাম: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে পর্যটকবাহী একটি বাস উল্টে খাদে পড়ে মা-মেয়ে নি’হত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজধানী ঢাকায় কদমতলি এলাকায় বাসিন্দা মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।