প্রকাশকাল: ৭ নভেম্বর ২০২৫
ডাউনলোড: ১৩ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ছাত্রদলের কর্মী সম্মেলনে শিক্ষার্থীদের জোরপূর্বক অংশগ্রহণের অভিযোগ

পেজ দ্যা নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয় মাঠে আজ দুপুর ২টায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী
এছাড়াও উপস্থিত ছিলেন ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ ভূঁইয়া,
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রিঙ্কু পাটোয়ারী এবং বিএনপি ও ছাত্রদলের ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।

তবে এ কর্মী সম্মেলনকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক ও সমালোচনা।

অভিযোগ উঠেছে, স্থানীয় তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জোর করে সম্মেলনে নিয়ে যাওয়া হয়েছে।

এই তিনটি বিদ্যালয় হলো — চৌপল্লী কে.ডি. উচ্চ বিদ্যালয়, গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয়, পালপাড়া ডি.এম. উচ্চ বিদ্যালয়

অভিযোগ অনুযায়ী, দুপুর ২টার টিফিনের সময় এই তিনটি বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের মাঠে নিয়ে আসা হয়।
অনেক শিক্ষার্থী জানায়, তারা যেতে চায়নি, কিন্তু জোরপূর্বক ও ভয় দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

একজন শিক্ষার্থী বলেন, “আমরা অনেকেই যেতে চাইনি, কিন্তু হাত ধরে টেনে নিয়ে গেছে। কেউ কেউ বলেছে—তুই যদি না যাস, তোর সাথে আর কথা বলবো না।”

এ বিষয়ে এক শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রশ্ন করলে তিনি বলেন,“এখন তাদের সময়, আমরা কিছু বলতে পারবো না। বললে আমাদের ওপর তারা তাদের পাওয়ার চালাবে।”

এই বক্তব্যে আরও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তারা বলেন, “রাজনৈতিক কার্যক্রমে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করা এক ধরনের মানসিক নিপীড়ন। বিদ্যালয় শিক্ষার জায়গা, রাজনীতির নয়।”