বাবুগঞ্জে মাধবপাশা ইউনিয়ন বাস্তহারা দলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি (নুর হোসেন বেল্লাল) বরিশাল: মাধবপাশা ইউনিয়ন বাস্তহারা দলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৫ নভেম্বর শনিবার বিকেলে পশ্চিম পাংশা ডাক্তার বাড়ির উঠোনে আয়োজিত এক উঠোন বৈঠকে সর্বসম্মত মতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি ঘোষণা করেন বাবুগঞ্জ উপজেলা বাস্তহারা দলের সভাপতি সিদ্দিকুর রহমান। এতে মাধবপাশা ইউনিয়ন বাস্তহারা দলের সভাপতি মোহাম্মদ আমির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হাওলাদার এর নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম রসুল, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন মেম্বার, জেলা সদস্য খলিলুর রহমান, দেহেরগতি ইউনিয়ন বাস্তহারা দলের সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার , উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান।
এছাড়াও উপস্থিত ছিলেন রহমতপুর ৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির, চাঁদপাশা ইউনিয়ন বাস্তহারা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, , রহমতপুর ইউনিয়ন বাস্তব হারা দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মাধবপাশা ইউনিয়ন বাস্তহারা দলের নেতা সিরাজ হাওলাদার, স্থানীয় নেতৃবৃন্দ।
বৈঠকে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব মাধবপাশা ইউনিয়নের বাস্তহারা মানুষের উন্নয়ন ও অধিকার আদায়ে আরও সক্রিয় ভূমিকা রাখবে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংহত হবে বলে জানান তারা।