প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬
ডাউনলোড: ২৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

টাকসুর ২০২৬ কার্যবর্ষে ভিপি মঈনুল ইসলাম, জিএস মুর্তজা হাসান ফুয়াদ

পেজ দ্যা নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর ২০২৬ কার্যবর্ষের জন্য ভিপি নির্বাচিত হয়েছেন মঈনুল ইসলাম এবং জিএস মনোনীত হয়েছেন মুর্তজা হাসান ফুয়াদ।

গত বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস সংলগ্ন দারুল ইসলাম ট্রাস্ট মসজিদে শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন ভিপি ও জিএসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, নবনির্বাচিত ভিপি মঈনুল ইসলাম ২০২৫ সেশনে এজিএস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। একইভাবে, গত সেশনের অর্থ সম্পাদক মুর্তজা হাসান ফুয়াদকে চলতি কার্যবর্ষে জিএস হিসেবে মনোনীত করা হয়েছে।

নবনির্বাচিত ভিপি ও জিএসের নেতৃত্বে টাকসু বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।