প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬
ডাউনলোড: ২৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

পাবনায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পেজ দ্যা নিউজ ডেস্ক

পাবনা প্রতিনিধি: পাবনায় সাঁথিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ ফেব্রয়ারি) দুপুরে সাঁথিয়া উপজেলা পরিষদ হল রুমে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ৬৮ পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল বাতেন, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।