প্রকাশকাল: ১৪ মার্চ ২০২৬
ডাউনলোড: ১৪ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

অনুষ্ঠিত হলো প্যাডিংটন ওপেন স্কাউট গ্রুপের ওন ও ইফতার মাহফিল।

পেজ দ্যা নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা রোভারের আওতাধীন প্যাডিংটন ওপেন স্কাউট গ্রুপের ওন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ২৪ রমজান ১৪৪৭ হিজরি (১৪ মার্চ ২০২৬ খ্রিঃ) রোজ শনিবার।

ওন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের সভাপতি জনাব মাহবুবা নাসরীন( উডব্যাজার) , সম্পাদক জনাব নাজমুল করিম রুয়েল (উডব্যাজার), কোষাধ্যক্ষ ও স্কাউট ইউনিট লিডার জনাব তানজিদুল ইসলাম।

জেলা রোভারের মান্যবর সম্পাদক জনাব কামরুল আহসান (এএলটি) সহ অনেক মান্যবর স্কাউটারগণ উপস্থিত ছিলেন। বিকাল ৫ টা হতে ওন শুরু হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা কিছুক্ষণ পর আরম্ভ হয় এবং ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠান সমাপনের পর মান্যবর জেলা রোভার সম্পাদক মহোদয় দেশ ও জাতির কল্যাণে স্কাউটদের ভুমিকা তুলে ধরে ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করে।

অতঃপর ওন সমাপ্তির পর ইফতারে শরিক হয়ে সকলে মহান রব্বুল আলামিনের অনুপম নিয়ামতের শুকরিয়া আদায় করে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো রোভারগণ। পরিশেষে সকলকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন গ্রুপ সম্পাদক জনাব নাজমুল করিম রুয়েল (উডব্যাজার)।