প্রকাশকাল: ২৭ মার্চ ২০২৬
ডাউনলোড: ২৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

কালীগঞ্জে জামায়াতের উদ্যোগে ১৫ প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

পেজ দ্যা নিউজ ডেস্ক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আর্তমানবতার সেবায় দলটির নিয়মিত সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. খায়রুল হাসান বলেন, “সৃষ্টির সেবা করাই মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। মানবতার কল্যাণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কেবল একটি সূচনা। যারা এই মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য মো. মুখলেছুর রহমান খান বলেন, “সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামের পাশাপাশি বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমরা সব সময় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকব।”

কালীগঞ্জ থানা জামায়াতের আমীর মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: থানা সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম অ্যাডভোকেট আব্দুল বাছেদ মোল্লা মাওলানা আমিমুল এহসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিতরণকালে বক্তারা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, শারীরিক অক্ষমতা কোনো অভিশাপ নয়; বরং সঠিক সহযোগিতা ও সহমর্মিতা পেলে তারাও সমাজের সম্পদে পরিণত হতে পারে। দীর্ঘ প্রতীক্ষিত হুইলচেয়ার হাতে পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।