প্রকাশকাল: ৫ এপ্রিল ২০২৬
ডাউনলোড: ২৫ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

কবিতা – পথের পাশে 

পেজ দ্যা নিউজ ডেস্ক

পথের পাশে

আরিফুল হাসান জাহিদ

কবিতা: পথের পাশে

পথের পাশে যদি তোমার মনটা ভালো রয়,
অপেক্ষাতেই থাকো তুমি, জীবন করো ক্ষয়।
এই যে অসুখ জীবনভরে খাচ্ছে তোমায় চুষে,
তারপরও কি মনের মাঝে আশার বাণী পুষে?

হায়রে মন, জীবনপানে অপেক্ষাতেই রয়,
এমনি করে হয় না কারো জীবনযুদ্ধে জয়।
আপনজনের সুখের লাগি করলি কত ত্যাগ,
ইচ্ছে-পাখি কদর পেয়ে গুছায় নিজের ভাগ।

একটু তো দেখ চোখ মেলিয়ে—জীবন তো তোর শেষ,
অপেক্ষাতেই কাটুক জীবন, হয়ে যা নিঃশেষ।
তখন যদি ডাকে তোকে স্বপ্নভরা চোখে,
ছায়া দিয়ে ভুলে যা সব, মিষ্টি হাসি মেখে।