প্রকাশকাল: ১৫ মে ২০২৫
ডাউনলোড: ১০ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

পিএসএল খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন সাকিব।

পেজ দ্যা নিউজ ডেস্ক

বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে বাংলার পোস্টার বয় সাকিব আল হাসান। তবে ভক্তদের জন্য সুখবর, আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। পিএসএলের বাকি অংশের জন্য সাকিবকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

যে দলটিতে আগে থেকেই আছেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেন। তবে জানা গেছে রিশাদ পিএসএলের বাকি অংশে খেলবেন না।

পিএসএলে খেলতে বিসিবির অনাপত্তিপত্র লাগবে সাকিবের। সেটি পেলেই খেলতে পারবেন টাইগার এ অলরাউন্ডার। তবে সাকিব ভক্তদের জন্য সুখবর, এনওসি (ছাড়পত্র) পেয়ে গেছেন সাকিব।

জানা গিয়েছিল, এনওসির জন্য আজ আবেদন করেছিলেন সাকিব। আজই পেয়ে গেলেন বিসিবি অনাপত্তিপত্র।

উল্লেখ্য, পিএসএলে সাকিব এর আগে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে ১৪ ম্যাচ খেলেছেন। ব্যাট হতে করেছেন ১৮১ রান এবং বল হাতে নিয়েছেন ৮ উইকেট।