মাদারগঞ্জে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৪০ বস্তা চাল জব্দ
জামালপুরের মাদারগঞ্জে র্যাবের অভিযানে খাদ্য অধিদপ্তর লেখা সংবলিত ৪০ বস্তা, সাদা খোলা ৬ বস্তাসহ ৪৬ বস্তা মোট ১৩৮০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার একটি গোডাউন থেকে সরকারি চাল জব্দ করে র্যাব-১৪ টিম।
লোটাবর এলাকার উসমান মন্ডলের ছেলে সাজেল (৪৫) এর গোডাউন থেকে কালোবাজারি ৪৬ বস্তা সরকারি চাল উদ্ধার করে র্যাব-১৪।
এ সময় মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রাসেল দিও সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মডেল থানা সূত্রে জানা গেছে শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের ব্যবসায়ীর গুদাম ঘর থেকে র্যাব-১৪ অভিযানে সরকারি খাদ্য অধিদপ্তর লেখা সংবলিত ৪০ বস্তা, সাদা খোলা ৬ বস্তাসহ মোট ৪৬ বস্তা জব্দকৃত সরকারি চাল থানায় রাখা হয়েছে।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিস রায় জানান র্যাব-১৪ অভিযানে জব্দকৃত সরকারি চাল থানায় রাখা হয়েছে। অভিযোগ এখনো পায়নি’ বাদী হয়তো প্রস্তুুতি নিচ্ছে মামলার জন্য।
উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড রাসেল দিও জানান আসামী সাজেল মিয়া পলাতক রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী জানান বিষয়টি অবগত হওয়ার পর এসিল্যান্ড কে পাঠিয়ে ছিলাম। বিস্তারিত এসিল্যান্ডের কাছে জানতে পারবেন।
এই বিষয়ে এসিল্যান্ড জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।