প্রকাশকাল: ২২ মে ২০২৫
ডাউনলোড: ৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ইশরাকের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

পেজ দ্যা নিউজ ডেস্ক

ইশরাক হোসেনের মেয়র শপথ বিষয় নিয়ে উচ্চ আদালতের রায়ের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উচ্চ আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় দিয়েছেন। এই রায়ে জনগণের বিজয় হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উচ্চ আদালতের রায় ঘোষণার পর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান।