প্রকাশকাল: ২৬ জুন ২০২৫
ডাউনলোড: ২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

খাবারের দোকানে ইউএনওর অভিযান: লাইসেন্স না থাকায় জরিমানা।

পেজ দ্যা নিউজ ডেস্ক
সাঁথিয়া, পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের কাশিনাথপুর বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় এ  অভিযান পরিচালনা করেন সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।

অভিযানে বাজারের একাধিক খাবারের হোটেল ও রেস্তোরাঁ পরিদর্শন করা হয়। এ সময় রেস্তোরাঁ পরিচালনার লাইসেন্স এবং স্যানিটারি ইন্সপেক্টরের অনুমোদন না থাকায়, ফুড ক্লাব চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট-কে ৭৫০০ টাকা এবং বাংলা খাবার হোটেল-কে ২৫০০ টাকা জরিমানা করা হয়।

ইউএনও রিজু তামান্না বলেন— “সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আমরা নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাব। খাবার পরিবেশনের ক্ষেত্রে যেসব রেস্টুরেন্ট নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে সহায়তা করেন স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। জনস্বার্থে পরিচালিত এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন বাজারের অনেক ব্যবসায়ী ও সাধারণ জনগণ।