প্রকাশকাল: ২১ অক্টোবর ২০২৫
ডাউনলোড: ১৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ধৈর্যের আগুনে জ্বলছে প্রতিশোধের শপথ

পেজ দ্যা নিউজ ডেস্ক

চুপ আছি, কিন্তু চুপ নই — বুকের আগুন নিভে যায় না,

ধৈর্যের ঢেউ থেমে থাকলেও, রক্তের প্রতিশোধ থামায় না।

 

নীরবতার মানে ভয় নয় — আমাদের চোখে বজ্র ঝরে,

সত্যের সৈনিক থামবে না, যতই অন্ধকার ঘিরে ধরে।

 

তুমি ভাবো আমরা থেমেছি — না, আমরা আগুনের সন্তান,

বিশ্বাস আমাদের ইস্পাত, তাওহীদের নামে অবিরত গান।

 

কোরআনের আলো নিভবে না, যতই হামলার ধোঁয়া ওঠে,

শিবিরের তরুণ বুক এখনো ইমানের আগুনে জ্বলে ওঠে।

 

রক্তের প্রতিটি বিন্দু বলে — অন্যায়ের রাজত্ব ভাঙবো,

ভাঙবো, ছিন্ন করবো, মুছে দেবো — তবু নত হবো না, দাঁড়াবো।

 

আমাদের নম্রতা দুর্বলতা নয় — এটা ঈমানের শপথ,

আমাদের প্রতিজ্ঞা আকাশে বাজে — অন্যায়ের হবে পরাজয়, হবে রক্তের হক আদায়।

 

চুপ আছি, কিন্তু চুপ নই — সময় এলেই ঝড় উঠবে,

বাংলার মাটিতে সত্যের তুফান গর্জে গর্জে ছুটবে!