প্রকাশকাল: ১৯ মে ২০২৬
ডাউনলোড: ১৯ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

পৃথ্বীরাজ কামিলার কবিতা জগৎ দুঃখিনীর সংসার

সাহিত্য ডেস্ক

জগৎ দুঃখিনীর সংসার
– পৃথ্বীরাজ কামিলা

পৃথিবীতে আছে যত দীন দুঃখিনীর সংসার
তোমায় করি অনন্ত নয়ন অশ্রু অন্তরে নমস্কার।
ভিক্ষে করে দু মুঠো অন্ন জোটে না,
নুন আনতে পান্তা ফুরোয়
ক্ষুধার্ত ক্রন্দন অন্তরে ধূলায় লুটায়
থাকে তারা কুঁড়েঘর ত্রিপলের পালা বাসায়।

কারো বা পিতৃ মাতৃ হারা
ছোট্ট অনাথ শিশু অসহায় নিঃস্ব তারা।
আর ধনীরা, গাড়ি-বাড়ি টাকায় থাকে শুয়ে
তারা থাকে বুঝি স্বর্গসম সুখ নিয়ে।

মরণে যাবে না তোমার সঙ্গে কোনো আপনজন,
যাবে না তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি
মরণে সব হবে তোমার দর্প চূর্ণ ছারখারই।

হায়রে দুনিয়া –
চললি বুঝি পথের স্বার্থ আর অহংকারের জাল বুনিয়া…