নিজস্ব প্রতিনিধি: হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এ সময় ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী মহিউদ্দিন রনিকে লাঠিচার্জ করে মাটিতে ফেলে দেওয়ার পরও পুনরায় লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি চলাকালে হঠাৎ পুলিশি বাধা ও লাঠিচার্জ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে মহিউদ্দিন রনিসহ আরও অনেক আন্দোলনকারী গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত মহিউদ্দিন রনিকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার সিটি স্ক্যান (CT Scan) করানো হচ্ছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন।
ঘটনার পর আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজাদীর এই লড়াই আমৃত্যু চলবে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।”
এদিকে আহতদের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে এখনো সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

