চট্টগ্রামের শাহজাহান চৌধুরী সংসদের বাজেট অধিবেশনের প্যানেল স্পিকার মনোনীত
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্যানেল স্পিকার মনোনীত হয়েছেন।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করার জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলী (প্যানেল স্পিকার) হিসেবে শাহজাহান চৌধুরী এমপি মনোনয়ন দেওয়া হয়েছে।
এই প্যানেলে শাহজাহান চৌধুরী এম.পি. এম.পি.-এর নাম অন্তর্ভুক্ত হওয়ায় নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫-এর জনগণের মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে। শাহজাহান চৌধুরীর প্যানেলে স্থান এ অন্তর্ভুক্তি জাতীয় সংসদে তাঁর ভূমিকাও গ্রহণযোগ্যতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবিক সংগঠন “এজি ফাউন্ডেশনের” চেয়ারম্যান এম.ইউছুফ ও সেক্রেটারি কেএসএন চৌধুরী আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের প্যানেল স্পিকার হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন- এটিকে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, সততা, প্রজ্ঞা এবং দীর্ঘদিনের রাজনৈতিক চর্চার এক অনন্য প্রতিফলন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তিনি দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে জাতীয় সংসদ ও নির্বাচনী এলাকা তথা চট্টগ্রাম-১৫ সাতকানিয়া – লোহাগড়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় আরও গতিশীল ও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবেন। নেতৃদ্বয় তাঁর সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিভিন্ন রাজনৈতিক মহল ও এটিকে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন।
সংসদীয় বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা পর্যায়ক্রমে অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
আলহাজ্ব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-১৫ আসন থেকে একাধিকবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রবীণ এই রাজনীতিকের সংসদীয় কার্যপ্রণালী এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর আগেও তিনি সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।