প্রকাশকাল: ১১ জুন ২০২৬
ডাউনলোড: ১১ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট সংসদে উপস্থাপন

অংকন মজুমদার

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বাজেট। বাজেটে উন্নয়ন ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, করমুক্ত আয়সীমা সম্প্রসারণ এবং শিল্পখাতে বিনিয়োগ উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ৩ লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণারও প্রস্তাব করা হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া সৌরবিদ্যুৎ, ইলেকট্রিক যানবাহন ও প্রযুক্তি শিল্পে কর ছাড়ের ঘোষণা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।