প্রকাশকাল: ১ আগস্ট ২০২৬
ডাউনলোড: ১ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

শারজাহ থেকে আসা ফ্লাইটে কোটি টাকা মূল্যের ক্যাপসুলসদৃশ সোনা উদ্ধার, ভারতীয় যাত্রী আটক

এম. ইউসুফ মাহমুদ

সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক ভারতীয় যাত্রীর আন্ডারওয়্যারের ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো কোটি টাকা মূল্যের ক্যাপসুলসদৃশ সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

শনিবার (১ আগস্ট) সকাল ৬টা ৫৮ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে।

সিআইআইডি সূত্র জানায়, আজ সকাল ৬টা ৫৮ মিনিটে ‘এয়ার অ্যারাবিয়ার জি৯-৫২৬’ ফ্লাইটে চট্টগ্রামে আসেন ভারতীয় যাত্রী থামিম আনসারি। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তার গতিবিধি শনাক্ত করে এবং আটক করে।

পরবর্তীতে তার দেহে তল্লাশি চালিয়ে অন্তর্বাসের ভেতর থেকে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা সোনা জব্দ করা হয়। প্রাথমিক পরিমাপে প্যাকিং সামগ্রীসহ উদ্ধারকৃত সোনার মোট ওজন ছিল ৪৫৫ গ্রাম। উদ্ধার করা এই সোনার বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।