ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের বৈশ্বিক প্রশিক্ষণ প্ল্যাটফর্ম ‘অ্যাগোরা’ (Agora) থেকে শিশু সুরক্ষা ও শিক্ষাবিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ অর্জন করেছেন পাবনার সাঁথিয়া উপজেলার শিক্ষার্থী আবু ছাহিম।
আবু ছাহিম সাঁথিয়া উপজেলার পূর্ব ভবানীপুর গ্রামের মো. ফজলুল হকের সন্তান। সম্প্রতি ইউনিসেফের ‘Child Safeguarding in Coordination of Education and Other Clusters/AoRs’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স ও কোর্স শেষে মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এ সনদ অর্জন করেন।
আবু ছাহিম বোয়াইলমারী কামিল মাদরাসা থেকে ২০২৪ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫.০০ এবং ২০২৬ সালে আলিম পরীক্ষায় জিপিএ ৪.১৪ পেয়ে উত্তীর্ণ হন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি সাহিত্যচর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। জাতীয় পর্যায়ের গল্প লেখা প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অর্জনের কৃতিত্বও রয়েছে তাঁর।
তাঁর এ অর্জনে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।