
শাহরিয়ার ইসলাম পল্লব

তুমি কি কখনো নীল আকাশ দেখেছো?
যে আকাশে তোমায় আঁকি আমি আনমনে,
মেঘেদের ভিড়ে তোমার প্রিয় নীল খুঁজি নিরন্তরে।
তুমি কি কখনো ষড়ঋতু দেখেছো?
যে ঋতুর প্রতিটায় লুকিয়ে থাকে আলাদা সৌন্দর্য,
ঠিক তেমনই আমার ভেতরে তুমি নামের এক উপস্থিতি।
তুমি কি কখনো অঝোর বৃষ্টি দেখেছো?
যে বৃষ্টি হঠাৎ এসে ভিজিয়ে দেয় আমাকে,
আর নিঃশব্দে বলে—তোমাকেও ভিজাতে।
তুমি কি কখনো গর্জিত সমুদ্র দেখেছো?
যার উত্তাল ঢেউ আমায় ভাসিয়ে নিয়ে যায় দূরে,
দেখায় শুধু তোমারই প্রতিচ্ছবি।
তুমি কি কখনো নিঃশব্দ শহরের রাস্তা দেখেছো?
যেখানে নীরবতা হঠাৎ ভিড় করে,
ঠিক যেমন আমার ভালোবাসা জড়িয়ে আছে তোমার দুয়ারে।
তুমি কি কখনো আমার নিশ্চুপ চোখের ভাষা পড়েছো?
যেখানে লাজুক মনের ব্যথা লুকিয়ে থাকে,
ভালোবাসি—তবুও বলতে কেন যেন দ্বিধা হয়।
তুমি কি কখনো আমার মনটা পড়েছো?
যে মনে শুধু তোমাকেই ঘিরে প্রেম,
সেই প্রেমের কাব্য শোনাতে চাই প্রতিটি সন্ধ্যায়।
তুমি কি কখনো আমার না বলা কথা শুনেছো?
যে কথার প্রতিটি ভাঁজে তুমি,
আমার ভালোবাসা—আমার সবটুকু জুড়ে।

প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫