নুর হোসেন বেল্লাল, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান মিল্টনের শারীরিক খোঁজখবর নিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গিয়েছেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন।
গতকাল (৬ অক্টোবর ) তারা হাসপাতালে গিয়ে মিল্টনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
প্রসঙ্গত, কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিল্টনের পায়ে অপারেশন (সার্জারি) করা হবে বলে জানা গেছে।
যে কারণে তিনি বেশ কিছুদিন যাব হসপিটালে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫