প্রকাশকাল: ১২ মে ২০২৬
ডাউনলোড: ১৩ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোজাম্মেল হক জোয়ারদার এবং ভাইস চেয়ারম্যান পদে মাহমুদুল হাসানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঘোষিত প্রার্থীদের মধ্যে মোজাম্মেল হক জোয়ারদার বর্তমানে কটিয়াদী উপজেলা জামায়াতের আমির এবং মাহমুদুল হাসান উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা যায়, আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে তাদের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও এ ঘোষণাকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।