প্রকাশকাল: ১৪ মে ২০২৬
ডাউনলোড: ১৪ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে টেকনাফ পৌর বিএনপি নেতা আবদুর জব্বার বহিষ্কার

শহিদুল ইসলাম আল জিহাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টেকনাফ পৌরসভা শাখার সহ-সভাপতি আবদুর জব্বারকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আবদুর জব্বারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই দিন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানানো হয়।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।