কটিয়াদীতে ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ শুক্রবার (৫ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফকির মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু নাসের মো. নইম, কটিয়াদী থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জেলা অফিস সম্পাদক আবু আহমদ এবং জেলা দাওয়াহ সম্পাদক নুরুল আমীন।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মসূয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম।
কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সারোয়ার হোসেন।
বক্তারা কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, ইসলামী মূল্যবোধ চর্চা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শিক্ষাশিবিরে ছাত্রশিবির কটিয়াদী উপজেলার অন্তর্গত বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।