প্রকাশকাল: ১৩ জুন ২০২৬
ডাউনলোড: ১৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি হিসেবে রিফাত রশিদকে দেখতে চান নেতাকর্মীরা

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা এবং সাংগঠনিক দক্ষতার কারণে টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিফাত রশিদকে পূর্ব থানা ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চান সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা।

এ বিষয়ে ৪৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা মোঃ নুর হোসেন বলেন, “রিফাত রশিদ ভাইকে ছাত্রদলের দুঃসময়ের একজন পরীক্ষিত সৈনিক। হামলা-মামলা, গ্রেফতারের ভয় এবং নানা প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো সংগঠন থেকে বিচ্যুত হননি। দলের প্রতিটি কর্মসূচিতে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ত্যাগ, তিতিক্ষা ও সাংগঠনিক যোগ্যতার বিচারে তিনি পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদে সবচেয়ে যোগ্য প্রার্থীদের একজন।”

তিনি আরও বলেন, “যারা দলের কঠিন সময়ে রাজপথে ছিলেন, কর্মীদের পাশে ছিলেন এবং সংগঠনকে ধরে রাখতে ভূমিকা রেখেছেন, তাদেরই মূল্যায়ন হওয়া উচিত। রিফাত রশিদ ভাইকে সভাপতি করা হলে পূর্ব থানা ছাত্রদল আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে রিফাত রশিদ সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক প্রতিকূলতা ও একাধিক হামলার শিকার হলেও তিনি সংগঠনের প্রতি আস্থা ও দায়িত্ববোধ থেকে কাজ চালিয়ে গেছেন।

তাদের দাবি, আগামী কমিটিতে ত্যাগী, পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতৃত্বকে মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে। সেই বিবেচনায় রিফাত রশিদকে পূর্ব থানা ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চান তারা।

নেতাকর্মীদের প্রত্যাশা, দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ মাঠপর্যায়ের জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়ে আগামী নেতৃত্ব নির্বাচন করবেন।