প্রকাশকাল: ১৯ জুন ২০২৬
ডাউনলোড: ১৮ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

গাজীপুর সিটির কাউন্সিলর পদে নির্বাচন করবেন হাজী মতিউর রহমান

মির্জা নাদিম

গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হাজী মতিউর রহমান খান আগামী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, এলাকাবাসীর সমর্থন পেলে কাউন্সিলর পদে নির্বাচন করে জনসেবায় আত্মনিয়োগ করবেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাজী মতিউর রহমান খান বলেন, গাছা এলাকার একটি ঐতিহ্যবাহী ও সুপরিচিত পরিবারের সদস্য তিনি। তাঁর দাদা মরহুম মোহর খান এলাকার উন্নয়ন, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি আরও বলেন, তাঁর বড় ভাই মুজিবুর রহমান খান দীর্ঘদিন গাছা ইউনিয়নের সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করে মানুষের সেবা করেছেন। পাশাপাশি তিনি গাছা ইউনিয়ন যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বও পালন করেছেন।

হাজী মতিউর রহমান খান বলেন, “আমার বড় ভাইয়ের বয়স এখন অনেক হয়েছে। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”

সম্ভাব্য এই কাউন্সিলর প্রার্থী জানান, এলাকাবাসীর আস্থা ও সমর্থন পেলে আগামী সিটি করপোরেশন নির্বাচনে ৩৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, গরিব ও অসহায় মানুষের কল্যাণ এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন বলেও অঙ্গীকার করেন তিনি।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় হাজী মতিউর রহমান খান ইতোমধ্যে ওয়ার্ডবাসীর মধ্যে পরিচিতি অর্জন করেছেন। আসন্ন নির্বাচনে তাঁর অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।