প্রকাশকাল: ২২ জুন ২০২৬
ডাউনলোড: ২২ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

শ্রীবরদী উপজেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাজিদ হাসান শান্ত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক দেশব্যাপী নাশকতা, বিশৃংখলা অরাজকতা সৃষ্টি এবং আইন শৃঙ্খলার অবনতির চেষ্টার প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল করেছে শ্রীবরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

সোমবার (২২ জুন) বিকালে পৌর মার্কেট থেকে শুরু করে শহরের প্রধান শড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রদল নেতাদের দাবি, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বিভিন্ন শহরের রাস্তায়, রাস্তায়  কর্মসূচি পালনের চেষ্টা ও আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করার একটি অপচেষ্টা চলছে। শহরের অলিতে গলিতে সন্ত্রাস ও অস্থিতিশীলতার রাজনীতির বিরুদ্ধে অবস্থান জানাতেই তারা এই বিক্ষোভ করেছেন।

সমাবেশে  শ্রীবরদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজন বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নিষিদ্ধ সংগঠনের পুনর্বাসনের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শ্রীবরদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজন ও সদস্য সচিব রোকনুজ্জামান রুকনের নেতৃত্বে বিক্ষোভে পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ান রাফি, সদস্যসচিব জাকির, শ্রীবরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোয়াজ, সাধারণ সম্পাদক অনিকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।