টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিবাদ মিছিল
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা, অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত গাজীপুরের টঙ্গীতে প্রতিবাদ মিছিল করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল।
গতকাল টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহবায়ক শেখ মোঃ সুমন ও সদস্য সচিব আজিজুর রহমান টিপু’র নেতৃত্বে কেন্দ্রীয় ঘোষিত আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন রোড প্রদক্ষিণ করে পূনরায় কলেজগেট এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং রাজনৈতিক অপপ্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে যুবদল। বিগত দিন যুবদল মাঠে ছিলো এখনো মাঠে আছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হুশিয়ারি করে বলেন আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, সেভাবে থাকার চেষ্টা করেন। যদি বেশি বাড়াবাড়ি করেন রাষ্ট্রের জান মালের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেন তাহলে পরিনাম ভালো হবে না।
এসময় বক্তারা বলেন গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা, সামাজিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, দেশে নৈরাজ্য সৃস্টি করার চেষ্টা করলে সে যেই হোক না কেনো তাকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। প্রতিবাদ মিছিলে টঙ্গী পশ্চিম থানা ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদল মাঠে আছে এবং থাকবে।