রাজশাহী মুসলিম হাই স্কুলে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে চলতি মৌসুমে দেশব্যাপী একযোগে ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রাজশাহী মুসলিম হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগরের সভাপতি আলহাজ্ব মামুন-অর-রশিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সহ-সভাপতি মো. ওয়ালিউল হক রানা এবং সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম মিলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. শরফুজ্জামান শামীম। সঞ্চালনা করেন সদস্য সচিব মো. আশরাফুল ইসলাম আশরাফ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী একযোগে ৮ লাখ বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।