প্রকাশকাল: ২৭ জুলাই ২০২৬
ডাউনলোড: ২৭ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন

মোঃ মোস্তাক আহম্মেদ রুহি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোণা জেলা শাখার অধীন নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে মো. আমিরুল ইসলামকে সভাপতি এবং শিহাব আহম্মেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এ ছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মিনহাজ হাসান সাঈদ; সহ-সভাপতি রাকিবুল ইসলাম, মো. মোমেন ইসলাম খান, হাবিবুর রহমান, মো. আমিরুল ইসলাম (কুড়পাড়) ও আলাউল বাকী অর্পণ (শেখ অর্পণ); সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ; যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম (আমলী) ও সৈয়দ তামীম হাসান এবং সাংগঠনিক সম্পাদক তাওহীদ হাসান দিগন্ত।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নেত্রকোণা জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।