প্রকাশকাল: ২৯ আগস্ট ২০২৬
ডাউনলোড: ৩০ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

নবীগঞ্জে বাসদের উপজেলা কমিটি গঠন: আহ্বায়ক ফয়সল সুয়েব, সদস্য সচিব সুব্রত চক্রবর্ত্তী

শাহরিয়ার খান নাফিজ (বিশেষ প্রতিনিধি)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চৌধুরী ফয়সল সুয়েবকে আহ্বায়ক এবং সুব্রত চক্রবর্ত্তীকে সদস্য সচিব করে ১২ সদস্যবিশিষ্ট বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় আয়োজিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন চৌধুরী ফয়সল সুয়েব এবং পরিচালনা করেন সুব্রত চক্রবর্ত্তী।

এতে উপস্থিত ছিলেন বাসদ হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমরেড নুরুজ্জামান তরফদার, জেলা কমিটির সদস্য ফয়সল আহমেদ, অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিন এবং আহমেদ মতিন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—আহমেদ মতিন, সুনীল চন্দ্র রায়, তমাল ভট্টাচার্য, কাঞ্চন চক্রবর্ত্তী, দীপু দাস তালুকদার, নরেন্দ্র পাল, রাধা কান্ত দাস, হৃদয় দাস, অসিত দাস ও জিসান চৌধুরী।

কাউন্সিল অধিবেশনে বক্তারা অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসন এবং ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবি জানান। এছাড়া রংপুর, বরিশাল ও সিলেটে নিজ গৃহে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।