শেরপুরে কমিটি না থাকায় বিএনপির পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শেরপুর জেলা বিএনপির কমিটি না থাকায় নেতা-কর্মীরা পৃথকভাবে পালন করেছে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর নানা কর্মসূচি। সকাল সাতটায় শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশের নেতৃত্বে বিএনপি’র একাংশ। অপরদিকে সকাল সাড়ে সাতটায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে বিএনপির অপর অংশ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
এরপর বেলা বারোটায় শহরে থানা মোড়াস্থ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হযরত আলী নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শেষে সমাবেশ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, এডভোকেট আব্দুল মান্নান পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
অপরদিকে বিকেল চারটায় দলের আরেক অংশ জেলা বিএনপির কার্যালয়ে সামনে আনন্দ শোভাযাত্রা শেষে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সাংসদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল।
এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা ফজলুর রহমান তারা, আবু রায়হান রূপন, কামরুল ইসলাম, মোঃ শওকত হোসেন প্রমুখ।