প্রকাশকাল: ১৫ নভেম্বর ২০২৬
ডাউনলোড: ১৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

শেরপুর জেলার শ্রীবরদীতে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি অনুমোদন

মোঃ সাজিদ হাসান শান্ত

শেরপুরের শ্রীবরদী উপজেলা শাখায় জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে মো. শাকিল হোসেনকে আহ্বায়ক এবং শওকত হাসান শিহাবকে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তি শেরপুর জেলা শাখার আহ্বায়ক মোর্শেদ জিতু ও সদস্য সচিব মো. মেহেদী হাসানের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জিহান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. রমজান সরকার, মুখ্য সংগঠক সোয়াইব আহমেদ এবং সংগঠক মো. রনি মির্জা ও মো. রবিউল ইসলাম সোহান।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্তদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন ও শুভকামনা জানিয়ে জেলা শাখার পক্ষ থেকে বলা হয়েছে, নতুন পথচলা কিছুটা চ্যালেঞ্জিং হলেও ন্যায়ের পথে সব সময় অবিচল থাকতে হবে।