প্রকাশকাল: ২৮ নভেম্বর ২০২৬
ডাউনলোড: ২৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

টঙ্গীতে তারেক রহমানের জন্মদিনে ড্যাবের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মির্জা নাদিম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে টঙ্গীর গাজীপুরা-২৭ এলাকার ঈদগাহ মাঠ মাদ্রাসায় আসরের নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি ডা. হুমায়ুন কবির প্রিন্স। বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ, তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য চিকিৎসকসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মাহমুদুল হাসান, সিনিয়র সহসভাপতি ডা. হাসান শরীফ, কোষাধ্যক্ষ ডা. মুক্তাদির হোসেন, সহসভাপতি ডা. রুকুনুজ্জামান রুবেল, ডা. সাদিক ফয়সাল ও ডা. নাঈম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. সজীব খান। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।

দোয়া মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এসময় ড্যাবের পক্ষ থেকে মাদ্রাসা কতৃপক্ষের নিকট উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।