ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে টাকসু

রাইহান উদ্দিন
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদক- রাইহান উদ্দিন: ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ধারাবাহিক প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি শুরু করেছে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)। গত ৩০ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হওয়া এই প্রচারণা কার্যক্রম বর্তমানে পুরোদমে চলমান রয়েছে।

শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে গণতান্ত্রিক সচেতনতা সৃষ্টি এবং ইনসাফপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যেই টাকসু এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যে ক্যাম্পাস, মাদ্রাসা সংলগ্ন বালাদিল আমিন আবাসন ও খাঁ-পাড়া এলাকায় শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট ও পোস্টার বিতরণসহ জনসংযোগ করা হচ্ছে।

টাকসুর ভিপি মুহাম্মদ ইকবাল কবির এবং জিএস সাইদুল ইসলাম সাঈদ এই কর্মসূচির শুরু থেকেই সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এই কর্মসূচীতে অংশ নিচ্ছেন।

টাকসু নেতৃবৃন্দ জানান, ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধানের সংস্কার অপরিহার্য। এই লক্ষ্য অর্জনে সাধারণ মানুষকে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব এবং এর দীর্ঘমেয়াদী সুফল সম্পর্কে অবগত করতেই এই ধারাবাহিক গণসংযোগ। সচেতন ও দায়িত্বশীল ভোটের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব বলে তারা মনে করেন।

টাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করতে তাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। তারা সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।