প্রকাশকাল: ১১ মার্চ ২০২৬
ডাউনলোড: ১৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

লক্ষ্মীপুরে মুসল্লিদের সুবিধার্থে কামান খোলা জামে মসজিদে এসি স্থাপন

পেজ দ্যা নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার কামান খোলা জামে মসজিদের সম্মানিত মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদে একটি এসি স্থাপন করা হয়েছে।

উদ্যোক্তারা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নই এলাকার প্রকৃত উন্নয়নের অন্যতম ভিত্তি। তাই মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।

চররুহিতা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফ হোসাইন বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন মানেই সমাজের নৈতিক ও সামাজিক উন্নয়ন। তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও সমর্থন থাকলে আগামীতে আমরা প্রতিটি মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে এভাবেই কাজ করে যাবো।