প্রকাশকাল: ১৫ মে ২০২৬
ডাউনলোড: ১৫ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

টঙ্গীতে জাভান হোটেলের ১০ বছর পূর্তি উপলক্ষে এতিম ও দুস্থদের সম্মানে খাবার আয়োজন

গাজীপুর প্রতিনিধি

টঙ্গীতে জাভান হোটেলের ১০ বছর পূর্তি উপলক্ষে এতিম ও দুস্থদের সম্মানে খাবার আয়োজন

গাজীপুরের টঙ্গীর আমতলী এলাকার পরিচিত জাভান হোটেলের ১০ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় এলাকাবাসী, অসহায় দুস্থ মানুষ ও এতিম শিশুদের সম্মানে ব্যতিক্রমধর্মী খাবার বিতরণ ও আপ্যায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির বর্তমান মালিক সায়মন খান বিশেষ এই আয়োজনে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং নিজ উদ্যোগে তাদের আপ্যায়নের ব্যবস্থা করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী অংশ নেন।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠার এক দশক পূর্তি উপলক্ষে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা যায়, সায়মন খান দায়িত্ব গ্রহণের পর থেকে জাভান হোটেলে স্থানীয় বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করছে প্রতিষ্ঠানটি। হোটেলের পাশের একটি এতিমখানার শিশুদের জন্য প্রতি সপ্তাহে একবেলা খাবারের ব্যবস্থাও চালু রয়েছে।

জাভান হোটেলের বর্তমান মালিক সায়মন খান বলেন, “জাভান হোটেলের ১০ বছর পূর্তি আমাদের জন্য গর্বের বিষয়। এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতায় আমরা আজকের অবস্থানে পৌঁছেছি। তাই এই আনন্দ সবাইকে সঙ্গে নিয়ে উদযাপন করতে এতিম ও অসহায় মানুষদের দাওয়াত করে আপ্যায়নের আয়োজন করেছি। ভবিষ্যতেও সমাজের মানুষের পাশে থাকতে চাই।”

স্থানীয়রা এ ধরনের সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ব্যবসার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।