প্রকাশকাল: ১৭ মে ২০২৬
ডাউনলোড: ১৮ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

শেরপুর সীমান্তে ভারতীয় ৩৯৩ বোতল মদ জব্দ

মোঃ সাজিদ হাসান শান্ত

ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

রোববার (১৭ মে) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কুচপাড়া এবং শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মেডামবাড়ী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৯ বিজিবির আওতাধীন কড়াইতলী ও হলদীগ্রাম বিওপির টহল দল ভারত থেকে পাচারের উদ্দেশ্যে আনা বিভিন্ন ব্র্যান্ডের ৩৯৩ বোতল মদ জব্দ করে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।