প্রকাশকাল: ১৯ মে ২০২৬
ডাউনলোড: ১৯ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

মাদারগঞ্জে ঘরের ভেতর মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আশিকুর রহমান (মাদারগঞ্জ প্রতিনিধি)

জামালপুরের  মাদারগঞ্জে আমিনুল (৩৬) নামে মানসিক ভারসাম্যহীন যুবকের  আত্মহত্যার ঘটনা ঘটেছে।  সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়নের  পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সে ওই এলাকার খলিলুর রহমানের ছেলে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া,  এস আই আশরাফুল আলম সহ সঙ্গীয় ফোর্স। লাশ দেখার জন্য  শত শত মানুষের ভীড় জমে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সে গত ৫ মাস যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন।

নিহতের স্ত্রী মালেকা বেগম জানান, “মাথার সমস্যা ছিল, ২৪ ঘন্টায় ঘরের ভিতর থাকতো। আমরা খুজতে খুজতে দেখি  সে পাকের ঘরের ভিতরে ফাঁসি দিয়ে আছে। এলাকার মানুষজন তারে উপর থেকে নামাইছে।  ”

নিহতের ছোট ভাই আঃ মমিন জানান, “আমার ভাই সহজ সরল ছিল, নিজে পরিশ্রম করে খাইতো, কিন্তুু কয়েকমাস যাবৎ মাথার সমস্যার চিকিৎসা করিয়ে ভালো হয়নি। হঠাৎ করে সে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করেছে।”

সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না জানান, “আমিনুল একজন সহজ সরল লোক ছিল। কয়েকমাস যাবৎ সে মানসিক ভারসাম্যহীন হয়ে ঘরেই অবস্থান করে। হঠাৎ! করেই সে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে।  তার ব্যাপারে এলাকায় কারো কোন অভিযোগ নেই। পরিবার থেকে লাশ গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছে। ”

এ ব্যাপারে জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল জানান,  মাদারগঞ্জ থানাধীন গুনারীতলা ইউনিয়নে আমিনুল ইসলাম নামে এক ব্যাক্তি গলায়  ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।  তদন্তে জানা গিয়েছে, উনি দীর্ঘ ৫ মাস যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ রিপোর্ট শেষে আমরা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করবো ।  নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।