পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
শিরোনাম
শ্রীবরদীর সীমান্তে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ চাকসুর উদ্যোগে চবির পাঁচ ছাত্রী হলে চাকরি প্রস্তুতির বই প্রদান রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মাদারগঞ্জে সরকারি ভাতা ও চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, উধাও প্রতারক নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়েও সন্ধান মেলেনি লতিফের, যন্ত্রণায় কাতরাচ্ছেন বাবা মা! পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় প্রকৃত আসামিদের বিচার ও নির্দোষদের মুক্তি কামনায় দোয়া মাহফিল শেরপুর সরকারি কলেজে শেরপুর যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
লিঙ্ক কপি হয়েছে!

সুইজারল্যান্ড যাওয়ার পথে চেক প্রতারণার মামলায় আটক ইউপি চেয়ারম্যান লিটন।

মোঃ কাজল ইসলাম
মোঃ কাজল ইসলাম , জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৩:৫৩ পিএম

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়াকে চেক প্রতারণা মামলায় সোমবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ প্রশাসন।

‎কুড়িগ্রাম সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

‎জানা গেছে, চেক ডিজঅনার (এনআই অ্যাক্ট) সংক্রান্ত দুটি মামলায় চেয়ারম্যান লিটন মিয়াকে পৃথকভাবে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই মামলায় মোট ১১ লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়। আদালতের দেওয়া সেই গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

‎পরিবার সূত্রে জানা যায়, শারীরিক চিকিৎসার উদ্দেশ্যে সুইজারল্যান্ড যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

‎লিটন মিয়ার বড় ভাই এরশাদুল হক বলেন, “চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পরই পুলিশ তাকে আটক করে।”ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।