প্রকাশকাল: ১৯ মে ২০২৬
ডাউনলোড: ২০ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ষড়যন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলেন কুড়িগ্রাম ২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ।

মোঃ কাজল ইসলাম

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে প্রতি মাসে ১৪ লাখ টাকা উত্তোলনের ষড়যন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

আজ ১৯ মে রোজ মঙ্গলবার কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন তিনি। ব্রিফিংয়ে তিনি কুড়িগ্রাম জেলার অবকাঠামোগত উন্নয়ন নিয়েও কথা বলেন। এ সময় তিনি কুড়িগ্রাম জেলার উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে বিভিন্ন দপ্তরের কর্মচারীদের জনবিরোধী বলে আখ্যা দেন। তিনি বলেন, কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার দপ্তরিক কর্মচারীরা মূলত একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে কাজ করেন। তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য জনগণের কাজের গতিকে বাধাগ্রস্ত করতে দ্বিধাবোধ করেন না।

এমপি হওয়ার পর থেকে আমি কুড়িগ্রামবাসীকে হৃদয়ে ধারণ করে সংসদে কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন মন্ত্রীর সাথেও কথা বলেছি। কুড়িগ্রাম জেলায় কাজ করার জন্য বিভিন্ন মাধ্যম অবলম্বন করছি। কিন্তু তার পরেও আমার নামে মিথ্যা রটানো হচ্ছে।

আমি নাকি কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে প্রতি মাসে ১৪ লাখ টাকা উঠাই, যা সম্পূর্ণ মিথ্যা। আমার নামে মিথ্যা খবর প্রচার করে আমাকে কুড়িগ্রাম জেলার উন্নয়ন থেকে বঞ্চিত করতে চাচ্ছে।

আমি সাংবাদিকদের চ্যালেঞ্জ করে বলছি, যারা আমার নামে এমন মিথ্যা প্রচার করছে তাদের আমার কাছে নিয়ে আসুন। সঠিক তথ্য যাচাই-বাছাই করুন। প্রেস ব্রিফিংয়ে তিনি এসব বক্তব্য রাখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মোঃ মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম রানা, যুগ্ম আহ্বায়ক রাশেদুলজ্জামান তাওহীদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক মজনু মিয়া, ছাত্র শক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।