প্রকাশকাল: ২১ মে ২০২৬
ডাউনলোড: ২১ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

শ্রীবরদীতে উপজেলা আইন শৃঙ্খলা ও ঈদুল আযহার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ সাজিদ হাসান শান্ত

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসন, বাজার মনিটরিং, কোরবানির বর্জ্য অপসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল আহসান, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মো. আল বেরুনী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ও সাংবাদিক তাসলিম কবির।

সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও একই দিনে উপজেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।