পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের • তানজিমুল উম্মাহ অ্যালামনাই এসোসিয়েশন ও ইবনেসিনার সাথে কর্পোরেট চুক্তি সাক্ষর • লক্ষ্মীপুরের রায়পুরে চার্জে দিয়ে গেম খেলার সময় মোবাইল বিস্ফোরণ, দুই যুবক আহত • অপহৃত ২ বছরের শিশু টাঙ্গাইলে উদ্ধার, গৃহকর্মী গ্রেপ্তার। • শেরপুরের শ্রীবরদীতে এলএফও সদস্যদের মাঝে ৫২০টি গাছের চারা বিতরণ • রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত • নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির ক্যাম্পেইন অনুষ্ঠিত • গণভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: রেজাউল করিম
লিঙ্ক কপি হয়েছে!

নিকলীতে ৩৪ লিটার চোলাই মদ উদ্ধার, নারী আটক

আল-আমিন হাসান
আল-আমিন হাসান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১১:৪৮ পিএম

কিশোরগঞ্জের নিকলী উপজেলা থেকে ৩৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় তাঁর স্বামী পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার দামপাড়া মাইজহাটি এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে বাংলাদেশ পুলিশ–এর নিকলী থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আঃ বাক্কার ছিদ্দিক (৫৯) ও তাঁর স্ত্রী মরিয়মের ঘরে তল্লাশি চালিয়ে ৩৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়। অভিযানের সময় আঃ বাক্কার ছিদ্দিক পালিয়ে গেলেও তাঁর স্ত্রী মরিয়মকে আটক করা হয়।

অভিযুক্ত আবু বাক্কার ছিদ্দিক উপজেলার দামপাড়া এলাকার মৃত সুন্দর আলীর ছেলে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।