মাদারগঞ্জে ২৫ লক্ষ টাকার হেরোইনসহ রাজশাহীর ২মাদক কারবারি আটক
জামালপুরের মাদারগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১৪ । রোববার দুপুরে মাদারগঞ্জ টু জামথল রোড়ের ফেলুর মোড় এলাকা থেকে দুই মাদককারবারীকে আটক করে র্যাব-১৪ টিমের সিপিসি-১ জামালপুর ক্যাম্পের সদস্যরা। তাদের কাছ থেকে ৪শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়’ যার মূল্য ২৫ লাখ টাকা।
আটককৃতরা হলেন রাজশাহী পবা উপজেলার বাগধানী এলাকার জহির উদ্দিনের ছেলে তাইজুল ইসলাম (৫৫) ও মতুরা এলাকার মফিজ উদ্দিনের ছেলে আল আমিন (২৪) কে র্যাব-১৪ টিমের সিপিসি-১ জামালপুর ক্যাম্প।
ওসি জানান গোপন সংবাদের র্যাব-১৪ টিমের সিপিসি-১ জামালপুর ক্যাম্পের সদস্যরা মাদারগঞ্জের জামথল রোড়ে ফেলুর মোড় এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পরে তারা থানায় হস্তান্তর করে এবং নিয়মিত মামলায় আসামীদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।