প্রকাশকাল: ২৮ মে ২০২৬
ডাউনলোড: ২৮ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

শান্তিপূর্ণ আবহাওয়ার মধ্যে কুড়িগ্রামে ঈদের জামাত আদায়।

মোঃ কাজল ইসলাম

গেল কয়েকদিনের টানা বৃষ্টি ও ঝড়ের পর অবশেষে স্বস্তির আবহাওয়ায় কুড়িগ্রামে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন সকাল থেকে আকাশ পরিষ্কার থাকায় জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করেন মুসল্লিরা।

এর আগে টানা বর্ষণে ঈদের জামাত ও কোরবানি আয়োজন নিয়ে উদ্বেগে ছিলেন জেলার মানুষ। বিশেষ করে ১৩ মে কুড়িগ্রামে ২১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় জনমনে শঙ্কা তৈরি হয়েছিল। টানা বৃষ্টিতে কোরবানির পশুর হাট, দিনমজুরদের কাজ এবং দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাহত হয়।

তবে ঈদের দিন সকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় স্বস্তি ফিরে আসে জনমনে। জেলার বিভিন্ন খোলা মাঠ ও ঈদগাহে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি দেখা যায়।

ভেলাকোপা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মো. বাচ্চু মিয়া বলেন, “বৃষ্টি নিয়ে অনেক দুশ্চিন্তা ছিল। আল্লাহর রহমতে সুন্দর আবহাওয়ায় ঈদের নামাজ আদায় করতে পেরেছি। এখন সবাই কোরবানির প্রস্তুতি নিচ্ছেন।”

ঈদের নামাজ শেষে জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পশু কোরবানি ও মাংস বিতরণের কার্যক্রম।