প্রকাশকাল: ৩০ মে ২০২৬
ডাউনলোড: ৩০ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

বন্ধুদের সাথে গোসলে নেমে লাশ হয়ে ফিরল ১৩ বছরের আলিফ!

আশিকুর রহমান

জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে ব্রাক স্কুলের শিক্ষার্থী’র মৃ’ত্যু! হয়েছে। শনিবার বেলা ২ টায় সিহাব, শিপন, আলিফ ৩ বন্ধু’ এক সাথে গোসল করতে গিয়ে, আলিফ পানিতে ডুবে নিখোঁজ হয়। সে ২ নং কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী পূর্ব পাড়ার বাসিন্দা কাশেমের ছেলে।

ঢাকা সাভার এলাকার স্থানীয় একটি ব্র‍্যাক স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা দুই ভাই এক বোন ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে ঈদের ছুটিতে বাড়ীতে এসে পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করে। ঈদের ৩য় দিন বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে ডুবে যায় আলিফ (১৩)। এক সাথে গোসল করতে যাওয়া বন্ধুরা তাকে খোঁজে না পাওয়ায় বাড়ীতে এসে জানালে মাছ ধরার জাল দিয়ে আলিফ কে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে নিহত আলিফের মা কহিনুর ও কাশেম জানান কয়েকজন বন্ধু’র সাথে খেলতে গিয়ে গোসল করতে যায়। ছেলেটা সাতার জানতো না। সাথে থাকা বন্ধুদের থেকে জানতে পারলাম আলিফ ডুবে গেছে পাওয়া যাচ্ছে না। মাছ ধরার জাল দিয়ে খোঁজে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয় এবং ডাঃ মৃত ঘোষণা করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে আলিফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।