গরম পানিতে দগ্ধ শিশুর মৃত্যু, শোক প্রকাশ ডা. কামাল উদ্দিন সরকারের
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৭নং মসূয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাজিরচর গ্রামের বাসিন্দা মো. সুজন মিয়ার ছেলে (২) গত ২৭ মে (ঈদুল আজহার আগের দিন) হিটারের গরম পানিতে দগ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেছেন।
দগ্ধ হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, শিশুটি চিকিৎসাধীন থাকাকালে তার খোঁজখবর নিতে এবং পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা প্রদান করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মসূয়া ইউনিয়ন শাখার সমাজকল্যাণ সম্পাদক ও আসন্ন মসূয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. কামাল উদ্দিন সরকার।
শিশুটির মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডা. কামাল উদ্দিন সরকার। তিনি মরহুম শিশুটির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি পরিবারের এই কঠিন সময়ে সকলকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
স্থানীয়দের ভাষ্য, শিশুটির মৃত্যু এলাকায় গভীর বেদনার সৃষ্টি করেছে। তারা শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর কাছে শিশুটির জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন।